Bolaka | বলাকা |সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা (রবীন্দ্রনাথ ঠাকুর) | বাংলা কবিতা | Rabindranath Tagore | Choto Kobita
বলাকা সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা ( রবীন্দ্রনাথ ঠাকুর ) বাংলা কবিতা | Rabindranath Tagore | Choto Kobita ৭ কার্তিক ১৩২২ শ্রীনগর । কাশ্মীর তাই তো আমি জানি বিপুল বিশ্বভুবনখানি অকুল মানস-সাগরজলে কমল টলমল । তাই তো আমি জানি আমি বাণীর সাথে বাণী, আমি গানের সাথে গান, আমি প্রাণের সাথে প্রাণ, আমি অন্ধকারের হৃদয়-ফাট৷ আলোক জলজল সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা আঁধারে মলিন হল–যেন খাপে-ঢাকা বাঁকা তলোয়ার; দিনের ভাঁটার শেষে রাত্রির জোয়ার এল তার ভেসে-আসা তারাফুল নিয়ে কালো জলে; অন্ধকার গিরিতটতলে দেওদার তরু সারে সারে; মনে হল সৃষ্টি যেন স্বপ্নে চায় কথা কহিবারে, বলিতে না পারে স্পষ্ট করি, অব্যক্ত ধ্বনির পুঞ্জ অন্ধকারে উঠিছে গুমরি। সহসা শুনিনু সেই ক্ষণে সন্ধ্যার গগনে শব্দের বিদ্যুৎছটা শূন্যের প্রান্তরে মুহূর্তে ছুটিয়া গেল দূর হতে দূরে দূরান্তরে। হে হংস-বলাকা, ঝঞ্ঝা-মদরসে মত্ত তোমাদের পাখা রাশি রাশি আনন্দের অট্টহাসে বিস্ময়ের জাগরণ তরঙ্গিয়া চলিল আকাশে। ওই পক্ষধ্বনি, শব্দময়ী অপ্সর-রমণী গেল চলি স্তব্ধতার তপোভঙ্গ করি। উঠিল শিহরি গিরিশ্রেণী তিমির-মগন শিহরিল দেওদার-বন। ম...

Comments
Post a Comment
Please do not enter any spam link in the coment box, Thank you.